সপরিবারে বাংলাদেশ সফরে ভারতীয় গায়ক শ্রীকান্ত আচার্য
সপরিবারে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য। সফরকালে তিনি ঢাকার বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।
বাংলাদেশি শ্রোতাদের কাছে রবীন্দ্রসংগীত ও আধুনিক গানের জন্য সমাদৃত এই শিল্পী ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এছাড়া তিনি প্রকাশনা প্রতিষ্ঠান বাতিঘরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
শ্রীকান্ত আচার্য জানান, তিনি ২০০০ সাল থেকে বাংলাদেশে আসছেন এবং গত ২৬ বছরে একাধিকবার ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সফর করেছেন। তবে এবারই প্রথম তিনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন।
তিনি বলেন, এই সফরটি আমার কাছে অত্যন্ত বিশেষ। প্রথমত, এটি পহেলা বৈশাখের উৎসবের আবহে হচ্ছে; দ্বিতীয়ত, আমি এবার সপরিবারে এসেছি। এমন উৎসবমুখর পরিবেশে এই ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখে সত্যিই অসাধারণ লাগছে।
বাংলাদেশি ঘরে ঘরে পরিচিত কণ্ঠ শ্রীকান্ত আচার্যের গান এখনও প্রজন্মের পর প্রজন্ম উপভোগ করছে। তার বর্তমান সফরকে দুই বাংলার গভীর সাংস্কৃতিক ও শিল্প-সম্পর্কের ধারাবাহিকতা হিসেবে দেখছেন সাংস্কৃতিক বোদ্ধারা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1776420686.jpg)
_medium_1776364474.jpg)
_medium_1776354580.jpg)
_medium_1776353176.jpg)
_medium_1776349092.jpg)