ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

যুদ্ধবিরতিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভূক্ত করতে হবে : ঘালিবাফ

যুদ্ধবিরতিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভূক্ত করতে হবে : ঘালিবাফ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের ১৪ দিনের যুদ্ধবিরতিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার এবং ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের অন্যতম মুখপাত্র মোহাম্মদ বাঘের ঘালিবাফ। যুক্তরাষ্ট্রকে ‘ইসরায়েল প্রথম’ নীতি ত্যাগ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ঘালিবাফ বলেন, (যুক্তরাষ্ট্র-ইরান) যুদ্ধবিরতিতে লেবাননের অন্তর্ভুক্তি অবশ্যই যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ইসরায়েল প্রথম’ পররাষ্ট্রনীতিও ত্যাগ করা উচিত ওয়াশিংটনের। এক্সবার্তায় ঘালিবাফ বলেন, লেবাননে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নির্ভর করবে দেশটির সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লার অটল সংগ্রামের ওপর।

আরও পড়ুন

উল্লেখ্য, হিজবুল্লা, হামাস, হুথি মিলিশিয়াসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে নিয়মিত অর্থ, অস্ত্র ও নির্দেশনা প্রদান করে ইরান। বুধবারের বিবৃতেতে এই গোষ্ঠীগুলোকে ‘প্রতিরোধী পক্ষ’ উল্লেখ করে এক্সবার্তায় ঘালিবাফ বলেন, যুদ্ধ হোক কিংবা যুদ্ধবিরতি-হিজবুল্লা, হামাস, হুথি এবং ইরাকি মিলিশিয়ারা সবাই এক-আত্মা। সূত্র : বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

এনটিভিতে আসছে আব্রাহাম তামিমের ‘পিয়ারলাল’