ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৮:০৯ রাত

জয়পুরহাটে পাঁচ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ বাসযাত্রী গ্রেফতার   

জয়পুরহাটে পাঁচ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ বাসযাত্রী গ্রেফতার   

স্টাফ রিপোর্টার : ডিএনসি বগুড়া ও ডিএনসি জয়পুরহাটের যৌথ অভিযানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৩শ’ পিস  ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই পরিমাণ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদেরভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ও ডিএনসি জয়পুরহাটের য়ৌথ টিম জয়পুরহাট সদরের হিচমি এলাকায় মোকামতলা হতে জয়পুরহাটগামী শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচ (ঢাকা মেট্রো-ব-১৪-১৪৭১০) থামায়। এরপর বাসের সিটে বসা টিকিটবিহীন যাত্রী ফিরোজ আলীকে (৩৪) গ্রেফতার করে তার দেহ ও তার ব্যাগ তল্লাশি করে ৫ হাজার ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত মাদককারবারি ফিরোজ আলী দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের রাসুরিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার আলীর ছেলে। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় পরিদর্শক সামসুল আলম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, মাদকের এই চালানের সাথে আর কে কে জড়িত তা নিয়ে তদন্ত চলছে। অন্য আরো কারোর সম্পৃক্ততা পাওয়া গেলে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। 

 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে পাঁচ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ বাসযাত্রী গ্রেফতার   

বিএনপি বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে বিকশিত করতে চায়

বগুড়ায় মাদক ও দেশিয় অস্ত্রসহ যুবক গ্রেফতার 

মায়ের শাড়ি নিয়ে পরীমণির আবেগঘন বার্তা

‘স্থায়ীভাবে’ উন্মুক্ত হচ্ছে হরমুজ প্রণালি, খুশি চীন

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন মাসুদ পারভেজ