ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ বিকাল

বগুড়ায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান

বিএনপি বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে বিকশিত করতে চায়

বিএনপি বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে বিকশিত করতে চায়

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, নববর্ষকে বরণ করতে সাংস্কৃতিক ফোরামের এমন আয়োজন আমাদের গৌরবোজ্জ্বল এবং প্রাচীনতম সংস্কৃতি ঐতিহ্যকেই মনে করে দেয়। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, বৈশাখ শুধু সামাজিক অনুষ্ঠান নয় বরং এর সঙ্গে আমাদের কৃষি, কৃষক এবং ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক রয়েছে। বগুড়ায় বৈশাখ উদযাপনের জন্য সাংস্কৃতিক ফোরামকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। তারা পুণ্ড্র সভ্যতার লীলাভূমি বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করার যে উদ্যোগ নিয়েছে সরকারের পক্ষ থেকে অবশ্যই তাতে সব ধরনের সহযোগিতা করা হবে। কারণ, বিএনপি বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে বিকশিত করতে চায়। 

বৈশাখী মেলার দ্বিতীয় দিনে গতকাল বুধবার মেলামঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এসময় তিনি পৌর পার্ককে কেন্দ্র করে তার শৈশব ও কৈশোরের অনেক স্মৃতিচারণ করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন। 

মুক্তিযুদ্ধ না হলে আমরা বাংলাদেশ পেতাম না। যারা বলে ৭১-এ বিএনপি’র জন্ম হয়নি তারা কী মুক্তিযুদ্ধে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা জানেন না? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং রণাঙ্গনে হানাদার পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে বীরউত্তম খেতাব অর্জন করেছেন। অতএব ৭১ কে বাদ দিয়ে কোনো কিছু কল্পনাও করা যাবে না। আগে ৭১ এরপর ৯০ ও ২৪। ২৪ এর এই অভ্যূত্থান একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং পালিয়ে গেছে। কিন্তু ৭১ এ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি পতাকা ও মানচিত্র পেয়েছি একটি স্বাধীন-স্বার্বভৌম দেশ পেয়েছি।

এসময় মেলা মঞ্চে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কেএম খায়রুল বাশার, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক শেখ তাওউদ্দিন নাঈম, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুজ্জামান সামসু, সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। আলোচনা সভার সভাপতিত্ব করেন বগুড়া সাংস্কৃতিক ফোরামের আহবায়ক ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন এড. পলাশ খন্দকার। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নাট্যকর্মী অলক পাল। আলোচনা শেষে বগুড়া সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে আতিকুর রহমান রুমনকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

দ্বিতীয় দিনে বৈশাখী মেলার মাঠে বিকেলে অনুষ্ঠিত হয় পাতাখেলা এবং মেলা মঞ্চে সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে যমুনা থিয়েটার, কালান্তর শিল্পীগোষ্ঠী, বগুড়া মিউজিক স্কুল, অনুশীলন ৯৫ ও এদিন সর্বশেষে বগুড়ার বিখ্যাত নসিমন পালা পরিবশেত হয়। আজ বৃহস্পতিবার মেলার তৃতীয় দিনে বিকেলে রয়েছে সাপখেলা। ছাড়াও মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে দোলনচাঁপা, উচ্চারণ একাডেমি, বাপ-বেটা বাউলিয়ানা, ক্রিয়েটিভ কালচারাল একাডেমি।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে বিকশিত করতে চায়

বগুড়ায় মাদক ও দেশিয় অস্ত্রসহ যুবক গ্রেফতার 

মায়ের শাড়ি নিয়ে পরীমণির আবেগঘন বার্তা

‘স্থায়ীভাবে’ উন্মুক্ত হচ্ছে হরমুজ প্রণালি, খুশি চীন

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন মাসুদ পারভেজ

১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি