ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ১১:০১ দুপুর

ময়মনসিংহে ১০ টাকা নিয়ে দ্বন্দ্ব; ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত

ময়মনসিংহে ১০ টাকা নিয়ে দ্বন্দ্ব; ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত, ছবি: প্রতিকী ।

মফস্বল ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ১০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচি আয়েশা খাতুন (৪৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ভাতিজা মো. তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত আয়েশা খাতুন ওই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী। অভিযুক্ত তৌহিদ একই গ্রামের লাল মাহমুদের ছেলে। সম্পর্কে তারা আপন চাচি-ভাতিজা।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্র জান গেছে, আয়েশা খাতুনের ছেলে আশিকের কাছে ১০ টাকা পেতেন তৌহিদ। বিকেলে সে ওই টাকা ফেরত চাইলে আশিক তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় আশিকের মা আয়েশা এগিয়ে এলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েশা খাতুন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, হত্যায় জড়িত অভিযুক্তকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ১০ টাকা নিয়ে দ্বন্দ্ব; ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত

সেমিফাইনালে পিএসজি, দেম্বেলের জোড়া গোলে থামল লিভারপুল

বাহরাইনে নিহত গিরিশ চন্দ্রের লাশ ঢাকায়

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

ইরান যুদ্ধ শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প