ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ এপ্রিল, ২০২৬, ১২:২০ রাত

ঢাবির উপ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক আবদুস সালাম

ছবি: সংগৃহীত, ঢাবির উপ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক আবদুস সালাম

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম। সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এএসএম কাশেমের সই করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (শিক্ষা) পদে সাময়িকভাবে নিচের শর্তে নিয়োগ প্রদান করা হলো।

শর্তের মধ্যে রয়েছে- এ নিয়োগ উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ হতে কার্যকর হবে; উপ-উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন

এ ছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের যুগ্ম আহ্বায়ক পদেও রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ফরিদপুরে চুরি করে পালানোর সময় গ্রেফতার ৩

বিএনপিই সর্বপ্রথম শাপলা ট্র্যাজেডিকে ‘গণহত্যা’র স্বীকৃতি দিয়েছিল: তথ্যমন্ত্রী

বৃষ্টি ও উজানের পানিতে বগুড়ার আদমদীঘিতে ৬শ বিঘা জমির ধান গাছ পানির নিচে, কৃষকরা দিশেহারা

মুন্সিগঞ্জে খুনের ঘটনায় নিউইয়র্কে একজনের ১৫ বছরের সাজা

হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে দাদির মৃত্যু

বগুড়ার কাহালুতে পীরের মাজারে যাওয়ার ঢালাই রাস্তার উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন