ভিডিও সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ এপ্রিল, ২০২৬, ০৮:৫১ রাত

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ৫

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ৫

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ আবারো এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার করেছে। এসময় পুলিশ মাদক বিক্রেতাসহ ৫ জনকে হাতে-নাতে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশের একটি টিম রোববার সন্ধ্যায় উপজেলার রাধানগর রবিন মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। আটককৃতরা হলো-চিহ্নিত মাদককারবারী মোঃ মোস্তফা কামাল (৪০), জাহিদুল ইসলাম (৩৫), রবিন মুরমু (২৮) এবং  মোঃ কাশেম আলী (৩০)। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা, ২৫০ গ্রাম বাংলা মদ ও কিছু গাঁজা উদ্ধার করে।

আরও পড়ুন

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ৫ জনের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাদের পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ৫

নীলফামারীতে তিস্তার অনাবাদি ও পরিত্যক্ত বালুচরে তরমুজ চাষ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের

নেত্রকোনায় খনার মেলা শুরু, লোকজ জ্ঞান ও ঐতিহ্যের মিলনমেলা

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সব সমস্যা পর্যবেক্ষণ করে ঢেলে সাজানোর উদ্যোগ ক্রীড়া প্রতিমন্ত্রীর