কারাবন্দি ব্যারিস্টার সুমন অংশ নিতে চান বার কাউন্সিল নির্বাচনে
আগামী ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে চান কারাগারে থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। এ জন্য নির্বাচনের ফরমে তার স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গতকাল (১২ এপ্রিল) ঢাকার জেলা প্রশাসক বরাবরে আবেদন দেওয়া হয়েছে। সুমনের পক্ষে অ্যাডভোকেট লিটন আহমেদ আবেদনটি জমা দিয়েছেন।
এ বিষয়ে লিটন আহমেদ গণমাধ্যমে জানান, বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১৬ এপ্রিল শেষ হচ্ছে। প্রার্থী হতে হলে নির্বাচনের ফরমে সুমনের স্বাক্ষর প্রয়োজন। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে গতকাল ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদনটি দেওয়া হয়েছে।
আরও পড়ুন২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1776010789.jpg)





