তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ১০:০৮ রাত
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দিনমজুরের মৃত্যু
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দিনমজুরের মৃত্যু
নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আলী নূর (৫৬) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছেন।
আজ রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের দগরিয়া এলাকায় উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত আলী নূর নেত্রকোণার মদনপুর এলাকার হামিদ হোসেনের ছেলে। তিনি জীবিকার সন্ধানে মাত্র ২-৩ দিন আগে নরসিংদীতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে দগরিয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন আলী নূর। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী গামী আন্তঃনগর 'উপকূল এক্সপ্রেস' ট্রেনটি যাচ্ছিল। এ সময় রেললাইন পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় আলী নূর ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। প্রাথমিকভাবে তার পরিচয় জানা না গেলেও পরবর্তীতে পিবিআইয়ের সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1776008456.jpg)