ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০৯:৫৬ রাত

ক্রীড়া অবকাঠামো উন্নয়ন পর্যালোচনায় সোমবার বগুড়ায় আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ক্রীড়া অবকাঠামো উন্নয়ন পর্যালোচনায় সোমবার বগুড়ায় আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

মফস্বল ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আগামীকাল সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বগুড়া জেলা সফর করবেন। সফরকালে তিনি জেলার ক্রীড়া অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন। জানা গেছে, প্রতিমন্ত্রী দুপুর ১টা ৩০ মিনিটে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শন করবেন।

এ সময় তিনি স্টেডিয়ামের বর্তমান অবস্থা, উন্নয়ন সম্ভাবনা ও প্রয়োজনীয়তা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। পরবর্তীতে বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা প্রশাসন কার্যালয়-এ স্থানীয় ক্রীড়া সংগঠক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন। সভায় জেলার ক্রীড়া উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, প্রতিমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বগুড়ার ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনার আশা দেখা দিয়েছে। স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকরা এ সফরের মাধ্যমে জেলার ক্রীড়া খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটারিচালিত রিকশার ওপর অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা

এনসিপিতে আসছে বড় পরিবর্তন : থাকছে না মুখ্য সংগঠক, সমন্বয়ক ও মুখপাত্র পদ

৯ জেলায় নতুন এডিসি নিয়োগ

চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণা, গণপদত্যাগের ডাক

নিজস্ব তৈরি 'ফাতাহ-৪' ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

মুখ্যমন্ত্রী হয়েই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ালেন বিজয়