ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০৯:২৭ রাত

বগুড়ার শেরপুরে টিএমএসএস’র ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল ৫০০ রোগী

বগুড়ার শেরপুরে টিএমএসএস’র ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল ৫০০ রোগী

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দুস্থ মানুষের স্বাস্থ্যসেবায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) সকাল থেকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা বিএনপি’র যুববিষয়ক সম্পাদক আরিফুল ইসলামের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে আগত প্রায় পাঁচশ’ রোগীকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে পরামর্শ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়।

সেবার পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। ক্যাম্পে মূলত গাইনি, মেডিসিন, চক্ষু, অর্থোপেডিক রোগের চিকিৎসা দেওয়া হয়েছে। এই মেডিকেল ক্যাম্পে প্রধান বিশেষজ্ঞ হিসেবে রোগীদের সেবা প্রদান করেন, টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়ার বার্ন, প্লাস্টিক এন্ড এ্যাসথেটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ খন্দকার।

আরও পড়ুন

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মাহমুদুল হাসান লিটন, সমাজসেবক শফি কামাল ও মারুফ সরকার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে টিএমএসএস’র ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল ৫০০ রোগী

শেরপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে ৬ মাইক্রোতে এসে মুরগির সেডে বসে জুয়ার আসর, ১৩ জুয়াড়ি ধরা

বগুড়ায় তৎপর বিপজ্জনক ‘আইস’ পাচারকারী চক্র, ক্রেতা বিত্তশালীদের সন্তান

হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় হত্যার শিকার সেই পীরের দাফন সম্পন্ন