ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০৬:৫৬ বিকাল

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ (৯১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সাল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

মঙ্গলবারের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ

ফের রিমান্ডে মামুন খালেদ ও আফজাল নাছের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৯টি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৬৮টি

সেলস ম্যানেজার নেবে ওয়ালটন, এইচএসসি পাসেই আবেদন