লালমনিরহাটে বোনের হাতে ভাইয়ের মৃত্যু, আটক ২
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে চাচাত বোনের শাবলের আঘাতে আহত ভাই সুমনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকায় চাচাতো ভাই-বোনদের মাঝে জমি নিয়ে বিরোধের জের ধরে বোনের শাবলের আঘাতে সুমন আহত হন।
আটকরা হলেন- ওই তেলিপাড়া এলাকার আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগম। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আব্দুস সোবহান ও তাই আব্দুস সাত্তারের ছেলে সুমনের পরিবারের মাঝে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ঘটনার রাতে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটে। এতে শাবলের আঘাতে সুমন মারাত্মক জখম হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল পরে আশঙ্কাজনক অবস্থায় রমেক হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১১ এপ্রিল) সকালে সুমনের মৃত্যু হয়। এ ঘটনায় সুমনের পরিবার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগমকে আটক করে।
আরও পড়ুনএনিয়ে কথা হলে লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব বলেন, সুমন হত্যার অভিযোগে এজাহার নামীয় আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনাকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন







