ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬ ০৯:১৮ পিএম

ঢাকার দুই সিটিসহ ৪ সিটিতে কাল থেকে হামের টিকা শুরু

ঢাকার দুই সিটিসহ ৪ সিটিতে হামের টিকা শুরু রোববার

দেশে হামের উদ্বেগজনক প্রাদুর্ভাবের মধ্যে বিশেষ টিকাদান কর্মসূচির পরিসর আগামীকাল রোববার থেকে বাড়ানো হয়েছে। এই পর্যায়ে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ২০ এপ্রিল থেকে এই কার্যক্রম সারা দেশে শুরু হবে।

আজ শনিবার সন্ধ্যায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাম প্রতিরোধে ৫ এপ্রিল থেকে দেশে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ওই দিন থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় এমআর টিকা প্রয়োগ কার্যক্রম চালু হয়। সাম্প্রতিক প্রাদুর্ভাবে যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে শুরুতে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে। আগে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা গ্রহণ করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে।

আরও পড়ুন

পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ৩ মে থেকে সারা দেশে কর্মসূচি শুরুর কথা থাকলেও তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তারা জানান, সারা বছর শিশু ও নারীদের ১২টি রোগ প্রতিরোধে ১০টি টিকা দেওয়া হয়। এর মধ্যে হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকাও অন্তর্ভুক্ত। নিয়মিত ইপিআই কার্যক্রমে ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিশুদের এমআর টিকা দেওয়া হয়। নিয়মিত টিকাদান কর্মসূচিতে প্রতিবছর অন্তত ১০ শতাংশ শিশু টিকার আওতার বাইরে থেকে যায়। ক্যাম্পেইনের মাধ্যমে সেই শিশুদের টিকার আওতায় আনা হয়। দেশে সর্বশেষ জাতীয় হাম টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটেই সহজ ছিল না, সমালোচনাকারীরা খারাপ মানুষ: ট্রাম্প

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

মধ্যরাতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে আটকা মানুষ

পরিকল্পিত স্ক্রিপ্ট বোঝার মগজ না থাকলে মগজে শান দিন: সারজিস

হাইতির বিপক্ষে ম্যাচ থেকেও ছিটকে গেলেন নেইমার

ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী