ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ১০:০৪ রাত

নীলফামারীর ডোমারে বিভিন্ন অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

নীলফামারীর ডোমারে বিভিন্ন অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বনামধন্য প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ, নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং অবৈধভাবে তেল মজুদের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ জরিমানা করা হয়। অভিযানে মেসার্স ফারুখ ট্রেডার্সকে ১লাখ টাকা, সাবেত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স শহিদুল অ্যান্ড সন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র্যাব-১৩ সিপিসি-২, নীলফামারী, সেনাবাহিনী ও আনসার সদস্যরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির এবং নীলফামারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান আহমেদ অর্নব।

আরও পড়ুন

ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী জানান, র্যাব , সেনাবাহিনী ও আনসার বাহিনীর অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বনামধন্য প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগ ছিলো। ৩টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক