জয়পুরহাটের বাগজানাতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক নির্বাচনী ইশতেহারে খাল খনন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্ধোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ২ টায় প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর খোর্দ্দমহশুল ঝিনাইগাড়ী সোনামনু মাষ্টারের জমি হতে জীবনপুর অভিমুখে ১৮শ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া।
এসময় উপস্থিত ছিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদ,সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার ছিদ্দিক, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ইউপি সদস্য কাওসার হোসেন, ছায়েম উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, বাবু, যুবদল নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।
আরও পড়ুনস্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন খালটি খনন না করার কারনে মাঠ জলাবদ্ধ হয়ে থাকতো। এতে ফসল নষ্ট হওয়ায় আমরা প্রতিবছর ক্ষতিগ্রস্ত হতাম। খালটি পুন:খনন হলে আমরা এই অঞ্চলের কৃষকরা উপকৃত হবো।
মন্তব্য করুন







