ভিডিও বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০১:৩৩ রাত

বিসিবির ‘সংবিধান’ ও অ্যাডহক কমিটি নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত, বিসিবির ‘সংবিধান’ ও অ্যাডহক কমিটি নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তন ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিসিবির সংবিধান ও অ্যাডহক কমিটি গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি দাবি করেন, বিসিবির নির্বাচন সংবিধান মেনেই হয়েছে এবং সেই কারণেই দলীয় নেতাদের কাউন্সিলর করা হয়নি। তার ভাষায়, বিসিবির সংবিধানে অ্যাডহক কমিটির কোনো বিধান নেই—“শুধু দেশের সংবিধানই সংবিধান, বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?”

এদিকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, “আমরা এখানে (বিসিবি) বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি।”

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করে। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

এর আগে বোর্ডের নেতৃত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্তটি শুরু থেকেই আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

আসিফ মাহমুদের বক্তব্য অনুযায়ী, আগের নির্বাচন নিয়ম মেনেই হয়েছিল এবং রাজনৈতিক প্রভাবের সুযোগ না থাকায় কাউন্সিলর নির্বাচনেও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়। এখন অ্যাডহক কমিটি গঠন বিসিবির সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি না—সেই প্রশ্নই সামনে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির ‘সংবিধান’ ও অ্যাডহক কমিটি নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ

চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর, গুজব না ছড়ানোর আহ্বান

ইসরায়েলের ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয় : হোয়াইট হাউস

লেবাননে ইসরায়েলি হামলা, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪