ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৬:২১ বিকাল

পিরোজপুরে জেলের জালে ৫০টি লাক্ষা মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায়

পিরোজপুরে জেলের জালে ৫০টি লাক্ষা মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায়

পিরোজপুরের এক জেলের জালে ধরা পড়েছে ৫০টি লাক্ষা মাছ। এসব মাছ বাজারে ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
 
আজ সোমবার (৬ এপ্রিল) পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ওই মাছ ১০ লাখ টাকায় এক পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। এরপর মাছগুলোকে চট্টগ্রামে পাঠানো হয়।
 
স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, সম্প্রতি ইন্দুরকানি উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলার ফকিরের একটি ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। সেখানে গিয়ে জেলেরা সাগরে জাল ফেলে ৫০টি লাক্ষা মাছ পান।
 
প্রতিটি লাক্ষা মাছ ১০-২২ কেজি ওজনের। মূল্যবান লাক্ষা মাছ পাওয়ার পর জেলেরা সাগর থেকে পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে আসেন। খবর পেয়ে এক মাছ ব্যবসায়ী সোমবার ১০ লাখ টাকায় মাছগুলো কিনে নেন। পরে তা চট্টগ্রামে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে জেলের জালে ৫০টি লাক্ষা মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায়

সেলস ম্যানেজার পদে মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, ৪০ বছরেও আবেদন

ধর্ম অবমাননার অভিযোগে সাভারে মা-মেয়ে গ্রেপ্তার

ছেলে না হওয়ায় যমজ ২ কন্যাশিশুকে হত্যা

কুমিল্লায় মহাসড়কের পাশে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অফিসার পদে জনবল নেবে পলমল গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম