ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৬:১২ বিকাল

ধর্ম অবমাননার অভিযোগে সাভারে মা-মেয়ে গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে সাভারে মা-মেয়ে গ্রেপ্তার

সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাভারের বনগাঁও ইউনিয়নের কোটাপাড়া এলাকার মনসুর আহম্মদ সরকারের স্ত্রী আমিনা মনসুর (৫০) ও তার মেয়ে জান্নাত আক্তার (১৮)।

পুলিশ জানায়, ৬ ফেব্রুয়ারি গ্রেপ্তারকৃত আমিনা মনসুর ও জান্নাত আক্তার বই সদৃশ একটি বস্তু প্রতিবেশী আবির হাসানের বাড়িতে ফেলেন।

পরে রাতে বাড়ির মেঝেতে একটি কোরআন শরীফ পড়ে থাকতে দেখেন আবির। এরপরে সাভার মডেল থানায় ২৬ ফেব্রুয়ারি আবির হাসান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে কোরআন শরীফ অবমাননার অভিযোগ উল্লেখ করা হয়।

আরও পড়ুন

সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, ধর্ম অবমাননার অভিযোগে মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোরআন শরীফ ফেলে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে সাভার মডেল থানা পুলিশ।

জিডি’র প্রায় এক মাস পরে মামলা ও গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বলেন, তারা এতো দিন আত্মগোপনে ছিলেন না। রাতে তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম অবমাননার অভিযোগে সাভারে মা-মেয়ে গ্রেপ্তার

ছেলে না হওয়ায় যমজ ২ কন্যাশিশুকে হত্যা

কুমিল্লায় মহাসড়কের পাশে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অফিসার পদে জনবল নেবে পলমল গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম

সিলেটে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা, বাদীকে আদালত প্রাঙ্গণেই গ্রেপ্তার