ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৯:৩২ রাত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রতিবন্ধী কিশোর নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রতিবন্ধী কিশোর নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. মিনহাজ(১৪) নামে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে। সে শিবগঞ্জ পৌর ৬নং ওয়ার্ডের রসুলপুর বকুলতলা এলাকার মো. মিলনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় শ্রবণ, বাক ও শারীরিক প্রতিবন্ধী মিনহাজ খেলতে খেলতে সকলের অগোচরে বাড়ির অদূরে রসুলপুর মোড় এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের উপর উঠে পড়ে। এ সময় স্থলবন্দর ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে আহত হয় মিনহাজ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা শুরুর সময় সে মারা যায়।

আরও পড়ুন

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, ঘটনার পর পুলিশ স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রতিবন্ধী কিশোর নিহত

ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বগুড়ার উন্নয়নকে ত্বরান্বিত রাখুন : সাবেক এমপি লালু

বগুড়ার সারিয়াকান্দির দেলসাদ হত্যা মামলায় জামিন পেলেন না বাবাসহ দুই ছেলে 

ক্ষমতায় আসার পর আপনাদের প্রথম কাজটাই করতে হলো বেইমানি? : রাশেদ প্রধান

স্পিকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বগুড়ায় হামে ২ মৃত্যু: ৩ লাখ টিকা সংগ্রহ, আক্রান্ত ৪৩