নেত্রকোনায় মাদক সেবনরত অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড
নেত্রকোনা শহর থেকে মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
আজ রোববার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা শহরের গরুহাট্টা এলাকা থেকে তাদের মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন সহকারী কমিশনার ইফরীত সাদিয়া লিসা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জেলা শহরের চকপাড়া এলাকার মো. রনি মিয়া (৩০), মো. হীরা মিয়া (৩০), মো. ফয়সাল মিয়া (৩০) ও মো. রুবেল মিয়া (৩৬)।
আরও পড়ুনতাদের মধ্যে রনি মিয়াকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড, হীরা মিয়াকে পাঁচ দিনের, ফয়সাল মিয়াকে পাঁচ দিনের ও রুবেল মিয়াকে আট দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের বিকেলেই কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1775400550.jpg)

_medium_1775389271.jpg)
