ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:০৩ বিকাল

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

দীর্ঘ আট বছর পর আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ঐ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অসিরা।

১৫ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া। এরপর সিরিজের বাকী দুই ম্যাচ হবে যথাক্রমে- ১৮ ও ২০ সেপ্টেম্বর। সিরিজের সব ম্যাচই হারারে স্পোর্টস ক্লাবে মাঠে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০১৮ সালে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করেছিল অস্ট্রেলিয়া। তবে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ ২০১৪ সালে ওয়ানডে ম্যাচ খেলেছিল অসিরা। তিন দলকে নিয়ে ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল।

এখন পর্যন্ত দু’বার জিম্বাবুয়ের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ১৯৯৯ সালে প্রথম এবং ২০০৪ সালে দ্বিতীয় ও সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে অসিরা। তিন ম্যাচের দুই সিরিজই ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া। বিশ্বকাপের মেগা ইভেন্টকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিম্বাবুয়ের জন্য প্রস্তুতির মঞ্চ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মত বড় দলের বিপক্ষে খেলা যেকোন দলের উন্নতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বিশ্বকাপের প্রস্তুতিতেও এটি বড় ভূমিকা রাখবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

এবার নকল করলে কেন্দ্রসচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী

সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের সদস্য ইউসুফের সাফল্যে গর্বিত চাঁপাইনবাবগঞ্জের রহনপুরবাসী

মাদারীপুরে বসতবাড়িতে ককটেল হামলা, ভাঙচুর ও লুটপাটে আহত ১

যেসব কারণে গাড়িতে তেল বেশি খরচ হয়

বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন