এবার নকল করলে কেন্দ্রসচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী
নকল ঠেকাতে এবার শিক্ষক ও কেন্দ্র সচিবদের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘এবার যদি পরীক্ষা কেন্দ্রে নকল করা হয় তাহলে কেন্দ্রসচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন।
আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা, সব কেন্দ্র সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘কেন্দ্রের প্রত্যেক কক্ষে সিসি ক্যামেরা থাকবে। কারসাজি হয় এমসিকিউএর সময়ে। তাই সেসময় ৩০ মিনিট যান্ত্রিক গোলযোগ ছিল বলার কোনও সুযোগ নেই। বিদ্যুৎ না থাকলে আইপিএসের ব্যবস্থা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের।
কোচিং সেন্টার নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে-বিদেশে সব কিছুর লাইসেন্স আছে। কিন্তু ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার খুলবেন- এগুলো কি লাইসেন্সের আওতায় আসবে না? সব আসবে। আস্তে-আস্তে হবে।’
আরও পড়ুনঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম, জেলা প্রশাসক মু. রেজা হাসান ও পুলিশ সুপার মো. আনিসুজ্জামান প্রমুখ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1775303671.jpg)
_medium_1775301603.jpg)
_medium_1775301265.jpg)
_medium_1775299068.jpg)
_medium_1775298731.jpg)

