ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ১০:০৭ রাত

আরডিএ‘র ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ড. আব্দুল মজিদ প্রামানিক

আরডিএ‘র ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ড. আব্দুল মজিদ প্রামানিক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)এর ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ড. আব্দুল মজিদ প্রামানিক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক সরকারি আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। ড. আব্দুল মজিদ ২০০৪ সালে সহকারী পরিচালক হিসেবে পল্লী উন্নয়ন একাডেমীতে কর্মজীবন শুরু করেন এবং ধারাবাহিক ভাবে সর্বশেষ পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।

গ্রামীণ উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনে তাঁর দীর্ঘদিনের অসামান্য অবদান এবং দক্ষ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে দায়িত্ব প্রদান করেন। ড. মজিদের দীর্ঘ ২১ বছরেরও অভিজ্ঞতায় দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য অবদান রয়েছে।

তার নেতৃত্বে চরাঞ্চলে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ হয়েছে যা চরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নবনিযুক্ত মহাপরিচালক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং চীনের Northwest A & F University থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

আরও পড়ুন

একজন সফল গবেষক হিসেবে তার অর্ধশতাধিক গবেষণা প্রকাশনা বিভিন্ন জার্ণাল ও রিপোর্টে প্রকাশিত হয়েছে। সম্প্রতি তিনি জাতীয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ড লাভ করেন, যা তার পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতি বহন করে। পল্লী উন্নয়ন একাডেমীর পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো  হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরডিএ‘র ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ড. আব্দুল মজিদ প্রামানিক

বগুড়ার দুপচাঁচিয়া জামায়াতের আমির নূর : সেক্রেটারি মতিউর

উপকূলে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের দাবি

মালয়েশিয়া পাচারের সময় নারীসহ ১৩ বন্দি উদ্ধার

বগুড়া-৬ উপ-নির্বাচনে ধানের শীষে ভোট চাইলেন সাবেক এমপি লালু