আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুদর্শন কান্তি দে বলেন, দণ্ডপ্রাপ্ত জনি মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৯:৪৮ রাত
আখাউড়ায় ইভটিজিংয়ের দায়ে যুবককের এক বছরের কারাদণ্ড
আখাউড়ায় ইভটিজিংয়ের দায়ে যুবককের এক বছরের কারাদণ্ড
আখাউড়ায় রেলওয়ে স্টেশনে এক নারী যাত্রীকে ইভটিজিংয়ের দায়ে জনি মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ।
দণ্ডপ্রাপ্ত জনি মিয়া রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।
স্টেশন সুপার ও আদালত সূত্রে জানা গেছে, আখাউড়া রেলওয়ে স্টেশনে এক নারী যাত্রীকে ইভটিজিং করলে ওই নারীর পিতা বিষয়টি নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানান। পরে স্টেশন সুপারিনটেনডেন্টের সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা জনি মিয়াকে আটক করে।
আরও পড়ুনএ ব্যাপারে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরনবী জানান, দুপুরে ট্রেন থেকে নামার সময় এক নারী যাত্রীকে ইভটিজিং করে এক যুবক। ওই নারীর বাবা বিষয়টি তাকে জানালে পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1775058043.jpg)


