ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৯:৪৩ রাত

৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৪৮ ঘণ্টা পর বাড়ি ফিরলেন কৃষক

৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৪৮ ঘণ্টা পর বাড়ি ফিরলেন কৃষক

আট লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ৪৮ ঘণ্টা পর জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছেন রিদুয়ানুল করিম মিন্টু নামে কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের এক কৃষক।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অপহরণকারীরা গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তাকে ছেড়ে দেয়। মুক্তি পেয়েই রাতে রগর্জনিয়ার জাউচপাড়া গ্রামে নিজ বাড়িতে ফেরেন তিনি।

এর আগে, গত রোববার (২৯ মার্চ) রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের লতাবনিয়া উঠুনি নামক এলাকা থেকে কৃষক মিন্টুকে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। মিন্টু নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাইশারীর লংগদুর মুখের লম্বাচর এলাকায় তামাক ও সবজি চাষ করতেন। ঘটনার দিন কাজ শেষ করে বাড়িতে ফেরার পথে অপহরণকারীদের কবলে পড়েন তিনি।

নিজ বাড়িতে ফিরে আজ বুধবার (১ এপ্রিল) মিন্টু বলেন, সাতজন বাঙালি ও চারজন উপজাতি অস্ত্রধারী সন্ত্রাসী আমাকে অপহরণ করে। অপহরণের পর থেকে পাহাড়ি এলাকায় শিকল দিয়ে বেঁধে রাখে। ব্যাপক মারধর ও নির্যাতন করেছে।

তিনি বলেন, অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ চায় সন্ত্রাসীরা। পরে দরকষাকষি শেষে ৮ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি মিলেছে। মোবাইল ফোনে খবর পাঠানোর পর পরিবারের পক্ষে বোনের স্বামী ছুরুত আলম ঘরের এবং আত্মীয়স্বজনের স্বর্ণ বিক্রি করে সেই ৮ লাখ টাকা অপহরণকারীদের দিয়েছেন।

আরও পড়ুন

মিন্টু জানান, অপহরণকারীদের মধ্যে কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, কৃষককে অপহরণ ও মুক্তিপণ আদায়ের বিষয়টি জনেছি। অপহৃত ব্যক্তি আইনের আশ্রয় নিতে চাইলে প্রশাসন সহায়তা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দাদার কাছে যেতে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে শিশু নিহত

ইংরেজি শিখতে ৩৫০ কর্মকর্তাকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়

৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৪৮ ঘণ্টা পর বাড়ি ফিরলেন কৃষক

বগুড়ার কাহালুতে ৩ টি টিয়া পাখি অবমুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার

আলোচনায় তটিনী

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের দা'র কোপে আহত জেলা মৎস্যজীবিলীগ নেতা ইলিয়াস শাহ