ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৯:২৬ রাত

রংপুরে একলাখ ৯২ হাজার টাকার জালনোটসহ গ্রেফতার

রংপুরে একলাখ ৯২ হাজার টাকার জালনোটসহ গ্রেফতার

র‌্যাব-১২ সদর কোম্পানীর সদস্যরা এক লাখ ৯২ হাজার ৫শ’ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে। গত ৩১ মার্চ বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার চেংমারী এলাকায় রুবেল মিয়ার বাসায় অভিযান চালিয়ে এই জালনোট ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় এঘটনায় রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে ১টি হত্যাসহ ৪টি মামলা রয়েছে।

র‌্যাব সূত্র জানায়, এর আগে গত ২৯ মার্চ দুপুরে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৩ লাখ ১৫ হাজার সাতশ’ টাকার জালনোট উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা রুবেল সম্পর্কে তথ্য দেয়। পরে এই তথ্যের ভিত্তিতে অরো একলাখ টাকার ৯২ হাজার ৫শ’ টাকার জালনোট  ও জালনোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রংপুর জেলাসহ সারাদেশে জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে আসল নোট হিসেবে কেনা-বেচা ও লেনদেন করে আসছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে একলাখ ৯২ হাজার টাকার জালনোটসহ গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা

বগুড়ার নিশিন্দারায় জমি দখল করে গাছ কাটার অভিযোগ

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করতোয়া নদীর ওপর ফতেহ আলী ব্রিজ কাজ শুরুর তিন বছরেও পূর্ণাঙ্গ ব্রিজ পেলো না পূর্ববগুড়ার মানুষ

নারায়ণগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর, আহত ৫