ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৯:২২ রাত

বগুড়ার শাজাহানপুরে যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা

বগুড়ার শাজাহানপুরে যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে মো.ইলিয়াস শাহ (২৬) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) উপজেলার বেজোড়া ব্রিজসংলগ্ন চকলোকমান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত ইলিয়াস শাহ একই এলাকার মৃত আব্দুল লতিফ শাহের ছেলে। তিনি  পৌর মৎসজীবী লীগের নেতা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান,অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত দুটি মোটর সাইকেলে এসে ইলিয়াস শাহকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর লোকজন তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়।

আরও পড়ুন

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা

বগুড়ার নিশিন্দারায় জমি দখল করে গাছ কাটার অভিযোগ

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করতোয়া নদীর ওপর ফতেহ আলী ব্রিজ কাজ শুরুর তিন বছরেও পূর্ণাঙ্গ ব্রিজ পেলো না পূর্ববগুড়ার মানুষ

নারায়ণগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর, আহত ৫

ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে