ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৭:২৬ বিকাল

৩৮ বছর পর এবার ডলি সায়ন্তনীর কন্ঠে

অভি মঈনুদ্দীন ঃ প্রয়াত বরেণ্য গুনী অভিনেতা, নির্মাতা আব্দুল্লাহ আল মামুন পরিচালিত বুলবুল আহমেদ, কবরী, নিপা মোনালিসা, আফজাল হোসেন, আদিল ও দিতি অভিনীত জনপ্রিয় সিনেমা ‘দুই জীবন’ মুক্তি পেয়েছিলো ১৯৮৮ সালের ১০ জুন।

এই সিনেমার ‘আবার দুজনে দেখা হলো’, ‘ আমি একদিন তোমায় না দেখিলে’,‘ তুমি ছাড়া আমি একা’,‘ তুমি আজ কথা দিয়েছো’ গানগুলো এখনো দর্শকের কাছে ভীষণ ভালোলাগার গান। এই সিনেমার জনপ্রিয় গান ‘আমি একদিন তোমায়’ না দেখিলে গানটি জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনীর খুউব ভালোলাগার একটি গান। তাই এই গানটি তার নিজের চ্যানেল ‘ডলি সায়ন্তনী’র জন্য নতুন করে গাইলেন।

মনিরুজ্জামান মনিরের লেখা ও আলম খানের সুর করা জনপ্রিয় এই গানটি নতুন করে সঙ্গীতায়োজন করেছেন শামীম মাহমুদ। মূল গানটি গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট (প্রয়াত) অ্যাণ্ড্রু কিশোর। সিনেমায় গানটিতে লিপ মিলিয়েছিলেন আফজাল হোসেন ও দিতি। ডলি সায়ন্তনীর সঙ্গে দ্বৈত কন্ঠে গেয়েছেন রুসলান মেজবাহ।

এদিকে ডলিরই ইউটিউব চ্যানেলে তারই নতুন মৌলিক গান ‘মইরা যদি যাইগো আমি’ গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন রোহান রাজ। গানটির মিউজিক ভিডিও দেশের বাইরে চিত্রায়ণ করা হয়েছে।

আরও পড়ুন

দুটি গান প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন,‘ শ্রদ্ধেয় রুনা লায়লা আপা ও অ্যাণ্ড্রু দাদার কন্ঠের দুই জীবন সিনেমার জনপ্রিয় গান আমি একদিন তোমায় না দেখিলে গানটি আমার ভীষণ প্রিয় একটি গান। এই গান বাংলাদেশের আনাচে কানাচে আজও জনপ্রিয়। গানটার প্রতি ভীষণ ভালোলাগা থেকেই গানটি কাভার করেছি। আমারই চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। আশা করছি শ্রোতা দর্শকের নতুন কথার মোড়কে পুরোনাে জনপ্রিয় বাংলা সিনেমার গান শ্রোতা দর্শকের ভালোলাগবে। আর আমার কন্ঠে প্রকাশিত নতুন মৌলিক গান মইরা যদি যাইগো আমি গানটির কথা, সুর আমার কাছে খুবই ভালোলেগেছিলো বিধায় গানটি গেয়েছি। এই গানটির প্রতিও শ্রোতা দর্শকের একটা আলাদা আগ্রহ রয়েছে দেখলাম। ধন্যবাদ রোহান রাজকে।’

ডলি সায়ন্তনী জানান, আগামীতেও তার চ্যানেলে আরো নতুন নতুন গান প্রকাশ পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৮ বছর পর এবার ডলি সায়ন্তনীর কন্ঠে

সিরাজগঞ্জে ১৩ শিশুর শরীরে হাম শনাক্ত

ঝালকাঠির নলছিটিতে ১৭০০ কেজি জাটকা জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ফসল নষ্ট করছে ভারতীয় বন্য শূকরের পাল

হাসপাতালে দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না: এমপি মানিক

পর্দার আড়ালে সরকারি গাড়ির তেল বিক্রি, ড্রাইভার হাতেনাতে ধরা