ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৫:৫২ বিকাল

শেরপুরে রাস্তার পাশে ট্রাঙ্কে মিলল নারীর অর্ধগলিত হাত-পা বাঁধা মরদেহ

শেরপুরে রাস্তার পাশে ট্রাঙ্কে মিলল নারীর অর্ধগলিত হাত-পা বাঁধা মরদেহ

শেরপুরের শ্রীবরদীতে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। উপজেলার তাঁতিহাটি নয়াপাড়া সংলগ্ন ঢালিবাড়ি মোড় এলাকায় রাস্তার পাশ থেকে একটি স্টিলের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে তালাবদ্ধ ওই ট্রাঙ্ক থেকে মরদেহটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকাল থেকেই ঢালিবাড়ি মোড় এলাকায় রাস্তার পাশে একটি বড় আকারের স্টিলের ট্রাঙ্ক পড়ে থাকতে দেখেন পথচারীরা। দীর্ঘ সময় ধরে মালিকবিহীন ট্রাঙ্কটি একই স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। দুপুরের দিকে ট্রাঙ্কের ভেতর থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিষয়টি শ্রীবরদী থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাঙ্কটির তালা ভেঙে ভেতরে হাত ও পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পায়।

পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে জানা গেছে, নিহতের মরদেহটি বেশ কয়েকদিনের পুরোনো এবং এতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে অন্য কোথাও শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে ওই নারীকে হত্যার পর পরিচয় গোপন করতে দুর্বৃত্তরা মরদেহটি ট্রাঙ্কে ভরে গভীর রাতে এখানে ফেলে গেছে। মরদেহের পরিচয় শনাক্তে আশপাশের এলাকায় বার্তা পাঠানো হয়েছে এবং সিআইডির ক্রাইম সিন ইউনিটকেও খবর দেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুন

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নারীর হাত-পা বাঁধা থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। এর পেছনে কারা জড়িত তা উদ্‌ঘাটনে কাজ শুরু করেছে থানা ও গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি শেরপুরে অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে শঙ্কা দেখা দিয়েছে। এর আগে গত ২০ মার্চ শহরের মোবারকপুর এলাকার একটি কলাবাগান থেকে অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও একই কায়দায় মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশি তৎপরতা আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। এই ঘটনায় শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল মজুত ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীর কারাদন্ড

শেরপুরে রাস্তার পাশে ট্রাঙ্কে মিলল নারীর অর্ধগলিত হাত-পা বাঁধা মরদেহ

নাক ডাকার সমস্যা কমানোর সহজ ৫ উপায়

চরমোনাই মাহফিলে আসা লঞ্চ ডুবি, উদ্ধার অভিযান চলছে

প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ শিশুকে বিনামূল্যে ড্রেস দেবে সরকার

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণন