ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৪:০৭ দুপুর

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৭ শিশু ভর্তি

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৭ শিশু ভর্তি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু ভর্তি আছে। 

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, গত তিন দিনে মোট ৩১ শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ১০ তলার শিশু ওয়ার্ডে ভর্তি হয়।

আজ বুধবার (১ এপ্রিল) সকালে হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম জানান, গত সোমবার রাত থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত মোট ৩১ শিশু ভর্তি হয়েছিল। বর্তমানে হাসপাতালের ২৭ শিশু ভর্তি আছে।

তিনি জানান, বাকিদের মধ্যে তিনজনকে ছাড়পত্র (ডিসচার্জ) দেওয়া হয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে কোনো শিশুর মৃত্যু হয়নি বলেও জানান তিনি।

চিকিৎসা নিতে আসা শিশুরা মূলত গাজীপুর সদর, সিটি করপোরেশন এলাকা, কালীগঞ্জ, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলার বাসিন্দা। শিশুদের স্বজনরা জানান, হঠাৎ তীব্র জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি বা দানা এবং শারীরিক দুর্বলতা দেখা দেওয়ার পর তারা সন্তানদের হাসপাতালে নিয়ে আসেন।

আরও পড়ুন

কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে আসা এক শিশুর মা সালেহা বেগম জানান, প্রথমে তার সন্তানের জ্বর ছিল, পরে সারা শরীরে ফুসকুড়ি দেখা দেয়।

স্থানীয়ভাবে চিকিৎসা করিয়ে অবস্থার উন্নতি না হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুটি কিছুটা সুস্থ আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৭ শিশু ভর্তি

ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, দেখা দিতে পারে বৈশ্বিক মন্দা : দ্য টেলিগ্রাফ

রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী

৫২ বছর অপেক্ষার পর বিশ্বকাপে কঙ্গো

ক্রিমিয়ায় রুশ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৯

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু