বগুড়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার: বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হামের উপসর্গ নিয়ে ১০মাস বয়সী হুমায়রা নামের এক শিশু মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
জানা গেছে, গত সোমবার (৩০ মার্চ) বগুড়ার শেরপুরের আব্দুল হান্নানের কন্যাশিশু হামের উপসর্গ নিয়ে শজিমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয় । চিকিৎসাধীন অবস্থায় গতরাত ৩টা ৪০ মিনিটের দিকে মারা যায় শিশুটি। বগুড়া সিভিল সার্জন কার্যালয় থেকে শিশুটির নাম-পরিচয় নিশ্চিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নমুনা সংগ্রহ করে ‘হাম’ নিশ্চিতে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন



-69ccb251c4f11_medium_1775036183.jpg)
-69ccc0d05f972_medium_1775034176.jpg)
_medium_1775033937.jpg)
_medium_1775033629.jpg)


