ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৩:৩১ দুপুর

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর জ্বালানি স্টোরেজ ট্যাংকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক খবর অনুযায়ী, এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি জানান, হামলাটি সরাসরি বিমানবন্দরের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কুয়েত এভিয়েশন ফুয়েল কোম্পানির স্টোরেজ ট্যাংক লক্ষ্য করে চালানো হয়েছে। ড্রোন আঘাত হানার পরপরই সেখানে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহত না হলেও জ্বালানি অবকাঠামোর ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এই হামলার জন্য সরাসরি ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন আবদুল্লাহ আল রাজি। তিনি একে কুয়েত বিমানবন্দরের ওপর একটি ‘নির্লজ্জ হামলা’ হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েতের আকাশসীমা বন্ধ থাকলেও বিমানবন্দরটি বারবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। সূত্র : আল জাজিরা। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

আমাদের লক্ষ্য ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতি : অর্থমন্ত্রী

ঝিনাইদহ ও ফেনীতে খাল খননে যাবেন প্রধানমন্ত্রী

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

শিবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দুই যুগ পর বিশ্বকাপে তুরস্ক