ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০১:০৮ দুপুর

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, ছবি: প্রতিকী ।

মফস্বল ডেস্ক : কুমিল্লার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ বুধবার (১ এপ্রিল) ভোরে চারজন নিহত হয়েছেন।

দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন এবং তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন-সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)।

এদিকে বুড়িচং উপজেলার নিমসারে একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুই পরিবহন চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। 

আরও পড়ুন

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার মজুমদার এবং ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোমিন এই তথ্য নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল

মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

শেষ মুহূর্তের গোলে জয় ব্রাজিলের

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

৪০ বছর পর বিশ্বকাপে ইরাক