ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৯:৩৩ রাত

ট্রাম্পকে নিয়ে টুইঙ্কেলের পোস্ট ঘিরে বিতর্কের ঝড়

বিনোদন ডেস্ক ঃ বলিউড অভিনেত্রী থেকে লেখক হয়ে ওঠা টুইঙ্কেল খান্না সামাজিক মাধ্যমে বরাবরই সরব। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তাঁর মন্তব্য প্রায়ই আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি তাঁর একটি নতুন পোস্ট ঘিরে আবারও নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। রবিবার ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন তিনি। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রসঙ্গ টেনে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন টুইঙ্কেল।

আরও পড়ুন

পোস্টে তিনি লেখেন, ‘ডোনাল্ড ট্রাম্প যেন আমাদের রান্নাঘরেই ঢুকে পড়েছেন, আর কূটনীতি যেন দেশছাড়া।’ একই সঙ্গে ভারতের কূটনৈতিক কৌশলের প্রশংসাও করেন তিনি। তার মতে, একদিকে ভøাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে ইরান, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষা—এই জটিল সমীকরণকে তিনি মজার ছলে ‘গ্লোবাল গরবা’ বলে উল্লেখ করেছেন। পোস্টের শেষে অনুরাগীদের উদ্দেশে একটি প্রশ্নও ছুড়ে দেন টুইঙ্কেল তারা কি সবার সঙ্গে মানিয়ে চলতে পছন্দ করেন, নাকি সরাসরি নিজের মতামত প্রকাশ করেন?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধ বালু উত্তোলন মূলহোতা ধরাছোঁয়ার বাইরে

পাবনার চাটমোহরে অটোভ্যান চালক হত্যা ঘটনায় ২ জন রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ একজন আটক

সংসদে নামাজ আদায়ের সময় জুতা হারিয়েছেন এমপি হানজালা

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট