ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৬:২৪ বিকাল

সিরাজগঞ্জে জাল নোট ও মাদকসহ গ্রেফতার ৫

সিরাজগঞ্জে জাল নোট ও মাদকসহ গ্রেফতার ৫

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ১৩ লাখ ১৫ হাজার ৭শ’ টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এছাড়াও অপর একটি অভিযানে ১৯৬ বোতল এস্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় গতকাল রোববার দুপুরে এক অভিযান পরিচালনা করে ৫১ হাজার টাকা জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রবিউল ইসলাম(২০) ও আবুল হাসান(২৯)।

তাদের জিজ্ঞাসাবাদে উল্লেখিত সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের পলাতক আসামি হাকিম শেখের(৩৬) বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার ৭শ’ টাকা জাল নোট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

অপরদিকে সিরাজগঞ্জ সদর থানা শিয়ালকোল এলাকায় আজ সোমবার (৩০ মার্চ) সকালে আরেকটি অভিযান চালিয়ে ১৯৬ বোতল এস্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মোস্তাফিজুর রহমান (৩০) মনিরুজ্জামান (৩৯) ও রোজিনা বেগম (৩৫)।

তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পিপিএম অতিরিক্ত ডিআইজি অধিনায়ক র‌্যাব-১২ মো. আতিকুর রহমান মিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে জাল নোট ও মাদকসহ গ্রেফতার ৫

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

দোষী সাব্যস্ত হলে ৫ থেকে ৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির-তামিমার

প্রধানমন্ত্রীর থেকে সম্মাননা ও ক্রীড়া কার্ড পেলেন ঢাবি ছাত্র তাইম হাওলাদার

ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৪ শিশু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাফিক আইন লঙ্ঘনে ১০ মামলা