ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৪:৪৪ দুপুর

জ্বালানি তেলের দাম নিয়ে শিগগিরই সিদ্ধান্ত: জ্বালানি বিভাগ

সংগৃহিত,জ্বালানি তেলের দাম নিয়ে শিগগিরই সিদ্ধান্ত: জ্বালানি বিভাগ

জ্বালানি তেলের দাম নিয়ে সরকার বিচার-বিশ্লেষণ করছে জানিয়ে জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে সচিবালয়ে সারা দেশে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মনির হোসেন বলেন, জনগণের মধ্যে এখনও অতিরিক্ত জ্বালানি তেল কেনার প্রবণতা দেখা যাচ্ছে। অনেকেই বাড়তি তেল কিনে বাসাবাড়িতে মজুত করছেন। এখন পর্যন্ত সারা দেশ থেকে অবৈধভাবে মজুত করা ২ লাখ আট হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
 
দেশে জ্বালানি তেলের ব্যাপক মজুতদারি চলছে জানিয়ে মনির হোসেন আরও বলেন, চাহিদার অনুপাতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। অথচ জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন

ইন্দোনেশিয়া থেকে আরও দুই কার্গো জ্বালানি তেল বাংলাদেশে আসবে জানিয়ে তিনি বলেন, এছাড়া রাশিয়া থেকে পরিশোধিত ৬ লাখ টন জ্বালানি তেল আনতে সাংশন ওয়েভার দিতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে সরকার। ঈদের পরদিন ওয়াশিংটনকে এই চিঠি দেয়া হয়। এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে উত্তরের অপেক্ষা করছে সরকার।
 
এপ্রিলেও জ্বালানি তেল নিয়ে কোনো সংকট হবে না উল্লেখ করে মনির হোসেন বলেন, বর্তমানে দেশে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন জ্বালানি মজুত আছে। এপ্রিলে দেশে কয়েকটি জাহাজে ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আসবে। এরমধ্যে আজ একটি এবং ৩ এপ্রিল আরেকটি জাহাজ আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে ছোট সুমন বাহিনী’র আস্তানা ধ্বংস, মালামাল জব্দ

জ্বালানি তেলের দাম নিয়ে শিগগিরই সিদ্ধান্ত: জ্বালানি বিভাগ

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হাম কীভাবে ছড়ায় এবং লক্ষণ কী?

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের