নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৯০০ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পদ্মা ডিপোর পাশে অবস্থিত মেসার্স মেহেদী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নিউজ ডেস্ক







