ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ০৮:৫৯ রাত

বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গণভোটের ফলাফল ও সংবিধান নিয়ে বিএনপির বর্তমান অবস্থানকে 'দ্বিচারিতা' হিসেবে অভিহিত করেছেন। 

তিনি বলেন, 'সংবিধান তারা নিজেদের ইচ্ছামতো কখনো মানছে, কখনো মানছে না—এই দ্বিচারিতা জনগণের সামনে উন্মোচিত হয়েছে।'

আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডাকবাংলোতে মহানগর এনসিপির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপির অবস্থানের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, 'আমরা তো বলেছি যে গণভোটে জনগণের রায় প্রতিফলিত হয়েছে। ৭০ শতাংশ মানুষ গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে ভোট দিয়েছে। বিএনপিও এই গণভোটে অংশগ্রহণ করেছে, তাদের দলীয় প্রধানও গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা সংবিধানের দোহাই দিয়ে গণভোটের রায় অস্বীকার করছে। সংবিধান তারা নিজেদের ইচ্ছামতো কখনো মানছে, কখনো মানছে না—এই দ্বিচারিতা জনগণের সামনে উন্মোচিত হয়েছে।' 

আরও পড়ুন

সংবিধান ও স্বাধীনতার ঘোষক ইস্যুতে বিভ্রান্তির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, 'আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক ইস্যুতে বিতর্ক তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, কিন্তু তা নিয়েও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এতে বোঝা যায়, সংবিধান তারা সবসময় মানছে না।' 

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে এনসিপি আহ্বায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমাদের আহ্বান থাকবে, দ্রুত গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হোক। অন্যথায় এই সাংবিধানিক দোহাই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, এতে রাজনৈতিক আস্থার সংকট তৈরি হবে এবং বিষয়টি রাজপথে গড়াতে পারে। আমরা চাই, বিষয়টির সমাধান সংসদেই হোক—এর দায়িত্ব সরকারের।' 

নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ দলের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মী৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম

নীলফামারীর ডোমারে শিলা বৃষ্টিতে ফসলের অপূরণীয় ক্ষতি

প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান

প্রধানমন্ত্রী হবার পর প্রথম নয়াপল্টনে তারেক রহমান

মাতৃভূমিকে নিরাপদ করার চেয়ে উত্তম কাজ হতে পারে না : শিমুল বিশ্বাস এমপি

ভারত থেকে আসছে আরো ৭ হাজার টন ডিজেল