ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ০৭:১৯ বিকাল

এবার সুইডেনের লিগে দল পেলেন সাকিব

অলরাউন্ডার সাকিব আল হাসান।

সুইডেনের ফ্র্যাঞ্চাইজি লিগে নতুন দল পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও বিশ্বজুড়ে বিভিন্ন লিগে নিয়মিত খেলছেন তিনি। এবার প্রথমবারের মতো সুইডেনে চালু হতে যাওয়া একটি নতুন টি-টোয়েন্টি লিগে অংশ নিতে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

 

সুইডেনে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে উপসালা টাইগার্স-এর হয়ে খেলবেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে উপসালা টাইগার্স কর্তৃপক্ষ। নিজেদের ফেসবুক পেজে তার একটি ছবি পোস্ট করে তারা জানিয়েছে, ড্রাফটের আগেই সবচেয়ে প্রতীক্ষিত সাইনিং হিসেবে সাকিবকে দলে নেয়া হয়েছে। বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার উদ্বোধনী আসরেই তাদের হয়ে মাঠে নামবেন বলে জানানো হয়।

আগামী গ্রীষ্মেই মাঠে গড়াবে নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টির প্রথম মৌসুম। টুর্নামেন্টের প্রাথমিক সূচি অনুযায়ী, ১৫ জুন উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ২০ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই প্রতিযোগিতার।

আরও পড়ুন

এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক ক্রিকেটার মুনাফ প্যাটেল। আয়োজকরা আশা করছেন, আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণে লিগটি বেশ প্রতিযোগিতাপূর্ণ হবে।

প্রথম আসরে মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। সাকিব আল হাসান ছাড়াও টুর্নামেন্টে খেলবেন পরিচিত আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার, যেমন শ্যানন গ্যাব্রিয়েল, খ্যারি পিয়েরে, টম ব্রুস এবং শেলডন কটরেল।

সব মিলিয়ে নতুন এই লিগকে ঘিরে ইতোমধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আয়োজকরা একটি প্রতিযোগিতাপূর্ণ ও আকর্ষণীয় টুর্নামেন্ট উপহার দেয়ার প্রত্যাশা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সুইডেনের লিগে দল পেলেন সাকিব

বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামিকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলো দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জে তেল মজুত রাখায় ফিলিং স্টেশনের অর্থদণ্ড

সিরাজগঞ্জে মহা সড়কের পাশে হাট হওয়ায় দুর্ভোগ বেড়েছে

মথুরাপাড়া বি.কে. উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ আটক ১