ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬ ০১:৩৫ পিএম

 মৌরিতানিয়ার বিপক্ষে ছোট জয় আর্জেন্টিনার

 মৌরিতানিয়ার বিপক্ষে ছোট জয় আর্জেন্টিনার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। তাতে প্রতিপক্ষ ছিল মৌরিতানিয়া। সেখানে খুব বেশি বড় জয় পায়নি কাতার বিশ্বকাপ জয়ী দল। শেষ দিকে প্রতিপক্ষ গোল আদায় করায় ২-১ ব্যবধানে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। 

এদিন কাতারে ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল আলবিসেলেস্তেদের। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতিতে ভেন্যু জটিলতায় শেষ পর্যন্ত বাতিল করা হয় এই ম্যাচ। তাই মার্চের উইন্ডোতে বুয়েনস এইরেসের বোম্বোনেরায় মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। দুই দলের র‌্যাঙ্কিংয়ের পার্থক্যও অনেক। আর্জেন্টিনা ৩, মৌরিতানিয়া ১১৫! এদিন প্রাণভোমরা লিওনেল মেসিও মাঠে নামেন, তবে দ্বিতীয়ার্ধে! তুমুল কড়তালির মধ্যে স্বাগত জানানো হলেও দর্শকদের সেই প্রত্যাশা মেটাতে পারেননি। নিষ্প্রভ ছিলেন পুরোটা সময়। 

মেসিকে শুরুর একাদশে না রেখে বেঞ্চে রাখার পর প্রথমার্ধেই নিজেদের সেরাটা দেয় আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটে নাহুয়েল মোলিনার ক্রস থেকে এনজো ফার্নান্দেজ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩২ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। দ্বিতীয়ার্ধে মেসির আগমনের পর দলীয় পারফরম্যান্সে ছন্দপতন ঘটে। বিরতির পর একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি আর্জেন্টিনা। ইন্টার মায়ামি তারকার একমাত্র শটটিও প্রতিহত হয়েছে। বিপরীতে সুযোগ পেয়ে মৌরিতানিয়া ধীরে ধীরে খেলায় ফেরে। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে একাধিক সেভ করতে বাধ্য করে তারা। শেষ মুহূর্তে ৯৩ মিনিটে বক্সের ভেতরে জটলার সুযোগে জর্ডান লেফোর্ট একটি গোল শোধ দিলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। 

আরও পড়ুন

এবার আগামী মঙ্গলবার (৩১ মার্চ) বোম্বোনেরাতেই জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপ অভিযানের আগে এটিই হবে তাদের শেষ হোম ম্যাচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ

গাজীপুরে বাস উল্টে ২৪ শিক্ষার্থী আহত

এক কোটি কর্মসংস্থানের নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর

প্রেমিকা বদলে মামলা খেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা

ইসরায়েলের ‘আগ্রাসন’ তুরস্ক ও পুরো বিশ্বের জন্য হুমকি: এরদোয়ান