ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ১০:৩৯ দুপুর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম 

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ছবি: সংগৃহীত।

টানা ৭ দফা কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

শনিবার (২৮ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হবে।এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, সবশেষ গত ২৭ মার্চ সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

আরও পড়ুন

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৮ বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম ২৭ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২১ দফা।

এদিকে, অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বেচাকেনা হচ্ছে ৩ হাজার ৩২৪ টাকায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম 

নির্বাচনে ‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, আল্লাহর দরবারে মামলা দিয়েছি: গোলাম পরওয়ার

যে কারণে নেতানিয়াহুকে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

যুদ্ধ বন্ধে চাপে ডোনাল্ড ট্রাম্প, ইরান নিয়ে ভয়ে আছেন মিত্ররা

‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক’ কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন: আসিফ মাহমুদ

চট্টগ্রামের শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল