ভিডিও শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৬, ০৫:৩৬ বিকাল

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

যশোরের চৌগাছা উপজেলায় মকবুল হোসেন (৪৫) নামে একজন কলেজ শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার আমবটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মকবুল হোসেন চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। তিনি পাশাপোল জামতলা মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ছিলেন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মকবুল হোসেন মোটরসাইকেল চালিয়ে যশোর থেকে নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-চৌগাছা সড়কের  আমবটতলা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, মৃত অবস্থায় তাকে জরুরি বিভাগে আনা হয়। 

চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে শণাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

পূর্বাচলে রাতে জবাই করা ঘোড়ার মাংস দিনে গরু বলে বিক্রি, ১১ ঘোড়া উদ্ধার

গাজীপুরে ময়লার স্তূপে মিলল মানব কঙ্কাল

সবার আগে ৭১, এর পরে সবকিছু: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপগঞ্জে গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ৯ ঘোড়া উদ্ধার

জ্বালানির দাম বাড়ায় ফিলিপাইনে বিক্ষোভ