ফরিদপুরে পাটের গুদামে আগুন
ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিড়ে একটি পাটের গোডাউনের ওপর পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলা সদর সালথা বাজার পুরুরা সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, আমার পাটের গোডাউনের টিনশেড চালের ওপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানানো ছিল। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গোডাউনের টিনের চালের ওপর ওই বিদ্যুতের তার ছিড়ে পড়ে আগুন ধরে যায়। পরে আগুন আশপাশে থাকা আরো দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আমার ৩৫০ মণ পাট ও ৩০ মণ মুসুরি ডাল পুড়ে যায়।
আরও পড়ুনঘটনাস্থল পরিদর্শন করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন বলেন, যেহেতু বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে; তাই আমরা বিদুৎবিভাগের সাথে কথা বলে বিদ্যুতের লাইনগুলো যাতে সঠিকভাবে স্থাপন করা হয়, সে ব্যাপারে কাজ করবো। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1774601602.jpg)




_medium_1774552763.jpg)


