বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার
রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে বাসডুবির ঘটনায় লাশ উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করা হয়েছে। নতুন কোনো নিখোঁজের তথ্য পেলে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ শিশু ও ৪জন পুরুষ। ২৬ জনের মরদেহই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. হাফিজুর রহমান।
রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান বলেছেন, দৌলতদিয়া নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৪ জনের মরদেহ বুধবার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের মরদেহ বৃহস্পতিবার দুপুরে হস্তান্তর করা হবে।
আরও পড়ুনবুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নং পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








