শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
আজ সোমবার (২৩ মার্চ) উপজেলার রাজনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে হঠাৎ করেই সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। আহতদের প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুনঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকটি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1774177803.jpg)

_medium_1774092551.jpg)