চট্টগ্রাম বিমানবন্দরে ওমানফেরত যাত্রীর ব্যাগ থেকে ৩০০ কার্টন সিগারেট
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাসকাট থেকে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ হওয়া সিগারেটের বিপরীতে রাজস্ব প্রায় ৬ লাখ টাকা।
আজ সোমবার (২৩ মার্চ) সকালে কাস্টমস গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমসের যৌথ অভিযানে এসব সিগারেট জব্দ করা হয়।
ওই যাত্রীর নাম আতিকুর রহমান। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। তবে তাকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা জানান, সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে ওমানের মাসকাট থেকে সালাম এয়ারের ফ্লাইটে আসেন আতিকুর রহমান। এ সময় তার ব্যাগেজ তল্লাশি করে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়। সিগারেটগুলো মন্ড ব্র্যান্ডের। তিনি প্রায় ছয় লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুনজানা গেছে, ব্যাগেজ রুল অনুযায়ী একজন যাত্রী এক কার্টন সিগারেট সঙ্গে আনতে পারবেন। এজন্য কোনো শুল্ক দিতে হবে না। আর আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট শর্তযুক্ত আমদানি পণ্য। সিগারেট আমদানিতে প্যাকেটের গায়ে বাংলায় ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা থাকতে হবে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ছয় লাখ টাকা রাজস্ব না দেওয়া পর্যন্ত এসব সিগারেট চট্টগ্রাম কাস্টমসের হেফাজতে থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1774177803.jpg)

_medium_1774092551.jpg)