ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৬, ১২:৫৩ দুপুর

ঈদে নচিকেতার নতুন গান ‘ভালো থেক’

ঈদ আয়োজনে দেশের শিল্পীদের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী নচিকেতা চক্রবর্তীও গান গেয়ে থাকেন গেল কয়েক বছর ধরে। এবারও ‘ভালো থেক’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় এই শিল্পী।

গানটির সুর করেছেন বেলাল খান; কথা লিখেছেন কবির বকুল। সংগীতায়োজন করেছেন শোভন রায়। নতুন ঈদের গানটি নিয়ে নচিকেতা বলেন, বাংলাদেশের অনেকের সুরে গান করেছি। তবে এ গানের সুরে অন্য রকম আমেজ পেয়েছি। একটি গান কথার পাশাপাশি ভালো সুরের কারণেও শ্রোতার মনে দাগ কাটে। গানটির কথা ও সুর শ্রোতাদের সেই ভালোর তালিকায় থাকবে।

বেলাল খান বলেন, নচিকেতা দুই বাংলায় ‘সমানভাবে জনপ্রিয়’। জেন-জি প্রজন্মও তার গানে নিজেদের খুঁজে নেয়। এ শিল্পীর জন্য সুর করা আমার জন্য একটু চ্যালেঞ্জের ছিল। নির্মাতা চন্দন রায় চৌধুরী গানের কথার সঙ্গে সমন্বয় করে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন। আশা করছি, গানটি শুনে এবং এর ভিডিও দেখে দর্শক-শ্রোতারা হতাশ হবেন না।

আরও পড়ুন

 

সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মিউজিক ভিডিও। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। সেই ভিডিওতে অভিনয় করেছেন তাপস রায় চৌধুরী ও প্রথমা দাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে নচিকেতার নতুন গান ‘ভালো থেক’

রোনালদোকে ছাড়াই মাঠে নামছে পর্তুগাল

ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত

ঈদের দিনেও বাড়ি ফিরছেন অনেকে

যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

জবি ছাত্রদলের উদ্যোগে কর্মচারীদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ