ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৬, ১২:২৬ দুপুর

ঈদের দিনেও বাড়ি ফিরছেন অনেকে

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দেশজুড়ে উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে টানা ছুটি থাকায় আগেই রাজধানী ছেড়েছেন কোটি মানুষ।

তবে নগরীর বুকে বিভিন্ন পেশাজীবী মানুষের ছুটি না হওয়ায়, ঈদের দিনেও মানুষের ঘরে ফেরার চিত্র দেখা গেছে। শনিবার (২১ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে।

 

বাস কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, বেশির ভাগ কাউন্টার খোলা। কিছু যাত্রী এসে ভিড় জমাচ্ছেন। পরিবহন শ্রমিকরা হাঁকডাক ছেড়ে গন্তব্যের যাত্রী খুঁজছেন।

রাসেল নামে যশোরগামী এক যাত্রী বলেন, আমাদের বাসা চট্টগ্রাম। রাতের গাড়িতে ঢাকায় এসেছি। এখন যশোর যাবো। সেখানে ভাইয়ের শ্বশুরবাড়ি।

টিকিট পেয়েছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ পেয়েছি। কোনো ঝামেলা হয়নি, কাউন্টারে এসেই টিকিট পেয়েছি।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজ বাড়িতে যাবেন আরমান ও আব্দুল্লাহ। তারা বলেন, মিরপুর-১০ নম্বরের একটি দোকানে আমরা কাজ করি। ছুটি হয়েছে চাঁদরাতে। তাই আজ বাড়িতে যাওয়ার জন্য কাউন্টারে এসেছি।

আরও পড়ুন

যাত্রীদের উপস্থিতি জানতে চাইলে যমুনা লাইনের কাউন্টার মাস্টার মো. রনি বলেন, ঈদের দিন হিসেবে যে যাত্রী পাওয়ার কথা সেই পরিমাণ নেই। তারপরও নেই বললে ভুল হবে, টুকটাক যাত্রী আছে।

 

স্টার এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হৃদয় বলেন, টুকটাক যাত্রী আছে। যারা ঈদের ছুটি পাননি চাঁদরাতে ছটি পেয়েছেন, তারা আজ বাড়িতে যাচ্ছেন।

তিনি বলেন, যারা বিভিন্ন মার্কেট দোকানে জব করেন তারা তো আগে থেকে ছুটি পান না। তাদের বেচাকেনা থাকে। এই যাত্রীগুলো সাধারণত ঈদের দিন যাতায়াত করেন। সকাল থেকে এখন আমাদের দ্বিতীয় ট্রিপ চলছে। প্রথম ট্রিপের গাড়ি পুরা করে ছেড়ে গেছে।

হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার রনি বলেন, খুব একটা যাত্রী নেই, গাড়িরও কিছুটা সংকট আছে। সবমিলিয়ে সাধারণ সময়ের তুলনায় খারাপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনেও বাড়ি ফিরছেন অনেকে

যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

জবি ছাত্রদলের উদ্যোগে কর্মচারীদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

আমি কোনো যুদ্ধবিরতি চাই না: ট্রাম্প

জাতীয় সংসদ ভবনে ঈদের নামাজে স্পিকার

ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে মোজতবা খামেনির বার্তা