ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ০৭:৫৩ বিকাল

বিএনপি অসহায় মানুষের সাথে আছে, অতীতে ছিল এবং ভবিষ্যতেও থাকবে : আহসানুল তৈয়ব জাকির

বিএনপি অসহায় মানুষের সাথে আছে, অতীতে ছিল এবং ভবিষ্যতেও থাকবে : আহসানুল তৈয়ব জাকির

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, গরিব, দুঃখী এবং অসহায় মানুষের সহায়তা করতেই বিএনপি’র জন্ম। তাইতো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গরিব-দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়নের জন্যই কাজ করছে।

গত সময়েও বিএনপি দেশের সকল ধরনের জনসাধারণের ভাগ্যোন্নয়ন করেছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখা হবে। ইনশাআল্লাহ আমাদের নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে তিনি সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল করিম ঠান্ডু এবং কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তবিবর রহমান খয়বরের শারীরিক খোঁজখবর নিতে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য এসব কথা বলেন।

আরও পড়ুন

ইউনিয়ন বিএনপি’র এই দুই নেতা গত কয়েকদিন ধরেই কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এসময় উপস্থিত ছিলেন-বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা নূরুল ইসলাম বাদশা, সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহসভাপতি কাজী জাকির হোসেন বাবলু, সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, শ্যামল মাহমুদ, সিরাজুল ইসলাম ফুল, আমিরুল মোমিন পিন্টু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি অসহায় মানুষের সাথে আছে, অতীতে ছিল এবং ভবিষ্যতেও থাকবে : আহসানুল তৈয়ব জাকির

বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন

বগুড়াবাসীর ১৬ বছরের অপ্রাপ্তি তারেক রহমান ৫ বছরে দিয়ে দিবে : বাদশা

বগুড়ার শেরপুরে পুকুরে বিষ প্রয়োগ মাছ নিধনের অভিযোগ

পাবনার ভাঙ্গুড়ায় পেট্রোল অকটেন মিলছে না চরম বিপাকে মোটরসাইকেল চালকরা

নওগাঁয় ছুটির দিনে অফিস সহকারীর গোপনে সরকারি বই বিক্রির অভিযোগ